রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আরাকান আর্মির ছোড়া গুলিতে ২ বাংলাদেশি বিদ্ধ।

নিউজ ডেসক।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

সোমবার(১২ মে)দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলা সাবরাং এবং লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদীতে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে ২ বাংলাদেশি বিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।গুলিবিদ্ধরা হলেন,শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ(১৭)ও হোসেন(১৬)।একই সময় আরো ৩ জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
অপহৃতরা হলেন-সিদ্দিক হোসেন(২৭),রবিউল আলম(২৭)ওমাহমুদ হোসেন(৩০)।তারা সবাই পূর্ব লেদার লামারপাড়া এলাকার বাসিন্দা।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন,তাদের কেউ পেশাদার জেলে নন।তারা কেন নদীতে গিয়েছিলেন তা নিশ্চিত নই। তবে,তারা একটি নৌকা নিয়ে নদীতে নেমেছিলেন। আরাকান আর্মির সদস্যরা গুলি ছুড়ে এবং পরে ধাওয়া করে ধরে নিয়ে যায়।বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ এহসান উদ্দিন বলেন,দুপুরে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।এতে একজনের হাঁটু ও অন্যজনের পায়ে গুলি লাগে। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,লেদার ঘটনাটি শুনেছি। তবে,তারা প্রকৃত জেলে নাকি মাদক কারবারি তা স্পষ্ট নয়। অপহৃতদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102