শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন।

নিউজে ডেস্কঃ বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিউজে ডেস্কঃ

সোমবার ৫ মে, রাত সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারের ভূ–গর্ভস্থ (বেসমেন্ট) তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়। ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ।ভবন থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৭ জন পুরুষ,৯ জন নারী ও ২ শিশু রয়েছে।

আরো পড়ুন:

খালেদা জিয়ার দেশে ফেরা: যান চলাচলে ডিএমপির নির্দেশনা

খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে।কীভাবে সেখানে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে,গত বছর, ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে একটি ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। ভবনটিতে কাচ্চিভাইসহ বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল।

ওই ঘটনার পর রাজউকসহ ভবনের নকশা ও নিরাপত্তা অনুমোদনকারী সংস্থাগুলোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও রাজউক আলাদা তদন্ত কমিটি করে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102