রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চার রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

নিউজ ডেসক।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া চার রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, “আরাকান আর্মির সঙ্গে শুরু থেকেই যোগাযোগ রাখা হচ্ছিল। ফেরত আসা ব্যক্তিদের রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী দাবি করেছেন, ওই ব্যক্তিরা প্রকৃতপক্ষে জেলে নন, তারা নিয়মিত মাদক আনতে মিয়ানমারে যাতায়াত করেন।

ফেরত দেওয়া রোহিঙ্গারা হলেন- টেকনাফ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো.ইসমাঈলের ছেলে আরাফাত উল্লাহ,ছৈয়দ আলমের ছেলে মো. আনিস উল্লাহ, মো.জাবের ও মো.হাসানের ছেলে মো. আনোয়ার সাদেক।

ফেরত আসা ব্যক্তিদের বরাতে জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (নেতা) মোহাম্মদ নুর জানান,বৃহস্পতিবার ১মে, সকালে টেকনাফের দমদমিয়া সীমান্তসংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় চার ব্যক্তি মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। পরে নিশ্চিত হয় যে তারা প্রকৃত জেলে। যাচাই-বাছাই শেষে একদিন পর তাদের ছেড়ে দেওয়া হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102