রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
গতকাল ২৮ শে এপ্রিল নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা পরিদর্শন করলেন,নারায়ানগঞ্জ  জেলা (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রথমত তিনি, বন্দর ইউনিয়ন  পরিষদ,বন্দর ইউনিয়ন ভূমি অফিস, বন্দর উপজেলা পরিশদ,বন্দর থানা্‌,পরবরতিতে তিনি হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ ও পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মহোদয়, বন্দর ইউনিয়ন  পরিষদ পরিদর্শন কালিন সেখানে তিনি বিভিন্ন রেজিস্টার নথিপত্র পর্যালোচনা করেন এবং সমস্যা চিহ্নিত করেন ও দিক নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি বন্দর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি দলিলপত্র ও রেজিস্ট্রারসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং জনগণ যাতে দ্রুত ও সেবা-বান্ধব সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশনা দেন। শেষে একটি জলপাই গাছ রোপন করেন।

তিনি হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল এন্ড কলেজও পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং ক্লাস পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মান যাচাই করেন।

এরপর তিনি বন্দর থানা পরিদর্শন করেন। থানা অফিসার ইনচার্জ তাঁকে পুরো থানা প্রদর্শন করেন এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক মহোদয় আইন-শৃঙ্খলা রক্ষায় সেবার মান উন্নত রাখার পাশাপাশি জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি উপজেলা পরিষদে পরিদর্শন করেন এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক  দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102