রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রুপালি লাইফ ইন্সুরেন্স এর টুংগীপাড়া মডেল সার্ভিস সেল এর গ্রাহকের মৃত্যু দাবি চেক প্রদান।

 জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর একটি শাখা গোপালগঞ্জে, টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেল পাটগাতী বাজারে অবস্থিত। উক্ত শাখায় বাগেরহাট জেলার চিতলমারী থানার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের বাসিন্দা সৈয়দ কাউসার নামের এক ব্যক্তি, ২০২২ সালে একটি বীমা করেন এবং ২০২৪ সালে তিনি মৃত্যু বরণ করেন। তার জমাকৃত টাকা এবং লাভের টাকা টুংগীপাড়া মডেল সার্ভিস সেল এর জিএম জনাব মোঃ রাকিবুজ্জামান কোম্পানির পহ্ম থেকে নমিনি মৃত ব্যক্তি কাউসারের স্ত্রী রাশিদা খানমকে প্রদান করেন।রাশিদা খানম তার স্বামীর এ মৃত দাবির টাকার চেক হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। এ সময়ে টুঙ্গীপাড়া মডেল সার্ভিস সেল এ কর্মরত কর্মকর্তা কর্মচারী গণসহ, উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রূপালী ইন্সুরেন্স এর গ্রাহকগন।
জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ রাকিবুজ্জামান তার বক্তব্যে বলেন গ্রাহকের পরিবারকে আমরা কোম্পানীর পহ্ম থেকে ২ লক্ষ ২,৯৪৪ টাকার চেক প্রদান করি, গ্রাহক মোঃ কাউসার আমাদের এ শাখায় ২০২২ সালে বীমাকরেন এবং এক লক্ষ ৪০,০০০ টাকা জমা করেছিলেন। কোম্পানির সাথে তার চুক্তি ছিলো ৬ বছর মেয়াদী। কিন্তু তিনি ২ বছর পরেই মৃত্যু বরন করেন।তার পরিবার কে আমরা তার জমাকৃত টাকা ও লাভসহ সম্পূর্ণ টাকার চেক প্রদান করি।তিনি আরও বলেন রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর প্রতি আমি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সঠিক সময়ে গ্রাহকের মৃত্যুূদাবী পরিশোধ করার জন্য।

সর্বশেষ, তিনি অঙ্গীকার করে বলেন আমি আমার দায়িত্বে থেকে সকল গ্রাহকদের কোম্পানির নিয়ম অনুসারে শতভাগ সেবা প্রদান করে যাচ্ছি, যতদিন আমি এ প্রতিষ্ঠানে থাকবো সততা ও স্বচ্ছতার সহিত গ্রাহকদের সেবা প্রদান করব।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102