
নব্বইয়ের দশকে রুপালি পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। বর্তমানে চলচ্চিত্রে খুব একটা নিয়মিত না হলেও নানারকম ব্যাবসায়ীক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। এবার নতুন আরেকটি পরিচয়ে হাজির হলেন এই অভিনেতা। সম্প্রতি ‘গোল্ডস্যান্ডস গ্রুপ’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ব্যক্তিজীবনে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ঘর বেঁধেছেন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও সম্পৃক্ত ওমর সানি। তার এই নতুন যাত্রা ভক্তদের মাঝে নতুন আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে।
চলচ্চিত্রে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছে থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানান ওমর সানি।