
সোমবার (২১ এপ্রিল) দুপুরে,চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসির গণিত পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল পরীক্ষার্থী।
উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ভাঙচুর ও বলাখাল-রামপুর সড়ক অবরোধের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষায় কড়া গার্ড দেওয়ার অভিযোগ তুলে পরীক্ষা শেষে উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রেরপরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙচুর করে।