
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,
জয়পুরহাটঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইন, আব্দুল্লাহ আল মাহবুবসহ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৬ অক্টোবর ২৩ ইং
জয়পুরহাট (sent with celebration effect)