রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

অপু(নারায়ণগঞ্জ) স্টাফ রিপোর্টার ২৩/০৩/২৫ ইং

ঈদের আগে শ্রমিকদের পূর্ণ বোনাস, সকল বকেয়া ও মার্চ মাসের বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ, বন্ধ কারখানা চালু, রি-রোলিং কারখানায় শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্রসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে রবিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জামাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন: রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, অর্থ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ঈদের সময় বেতন ও বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি হয়। সরকার ঘোষিত মজুরি কাঠামোর বাস্তবায়ন নেই এবং রি-রোলিং কারখানাগুলোতে মালিকেরা শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করেন না, যার ফলে সেখানে শ্রম আইন কার্যকর হয় না। এ সুযোগে মালিকরা শ্রমিকদের বোনাস থেকে বঞ্চিত করে এবং অনেক ক্ষেত্রে বোনাসও দেওয়া হয় না।

নেতারা আরো বলেন, শ্রমিকরা বোনাসের দাবি করলে তাদের উপর নির্যাতন করা হয় এবং চাকরি হারানোর সম্ভাবনা থাকে। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেওয়া হয়, অথচ উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা ঘুরানো শ্রমিকদের ঠিকমতো বোনাস দেওয়া হয় না। তারা সরকারের কাছ থেকে দাবি করেন, সকল রি-রোলিং ও স্টিল মিলসে শ্রমিকদের পূর্ণ বোনাস প্রদান করতে হবে এবং মার্চ মাসের বেতন পরিশোধ করতে হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে ঈদের আগে শ্রমিকদের মার্চ মাসের বেতন, বোনাসসহ সকল পাওনাদি পরিশোধের দাবি জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102