রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২৫০ টাকার জন্য প্রাণ গেল দলিল লেখকের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সোমবার (৩ মার্চ)দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা মনির ঘোনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা নামক এলাকায় পাওনা টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,উলুবনিয়া রাস্তার মাথা বাজার এলাকার মোরগী ব্যবসায়ী ও উলুবনিয়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আবুল হাসেমের সাথে তার পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদকে অন্ডকোষে লাথি মারে।
ঘটনায় নিহত ব্যক্তির নাম দিলদারুল আহমদ প্রকাশ মুন্সি দিলদার(৫০)।সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ১ নং ওয়ার্ডের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সোবহান এর ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক।

ঘটনাস্থল থেকে দিলদারুল আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় আবুল হাসেম নিহত দিলদারুল আহমদের কাছ থেকে মুরগী বিক্রয়ের বকেয়া বাবদ ২৫০ টাকা চাওয়াকে কেন্দ্র মারামারির সুত্র পাত হয়।

নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করে বলেন,আমার স্বামীকে রাস্তার মাথা নামক বাজারে আবুল হাসেম লাথি ঘুষি মেরে হত্যা করেছে। আমি এর তদন্তপূর্বক সুস্থ বিচার চাই।

টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো.মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,খবর পেয়ে ঘটনাস্থে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরৎহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102