সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন,অনুপস্থিত কর্মীদের ধরা পড়ল উপস্থিতি যাচাইয়ে। নাফ নদীর জাদিমুড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান,মাটির নিচে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার। নজরুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনায় ৭৫ কোটি ২০ লাখ টাকার বরাদ্দ। যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সম্মাননা অর্জন,নেতাকর্মীদের উচ্ছ্বাস। জমি বিরোধে যুবক হত্যা,ঢাকা পালানোর পথে রংপুরে নারীসহ ৩ আসামি গ্রেপ্তার। পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর,রূপগঞ্জে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জনসমর্থনের জোয়ারে আবুল বাশার, বাঁকা ইউনিয়নে বিএনপির ভরসার নাম। চাঁপাইনবাবগঞ্জে‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে নতুন দিগন্তের সূচনা। জাতীয় প্রেসক্লাবে প্রবাসী দলের আলোচনা সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে‘ঘটনার’অভিযোগে তদন্ত ও বিচার দাবি—সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়।

ভারতীয় সেনাদের ‘তাড়ানোর’ কথা বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

গতকাল সোমবার রাতে মালেতে এক সমাবেশে মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও চীনপন্থী নেতা মোহাম্মদ মুইজ্জো বলেছেন, ‘দায়িত্ব পাওয়ার প্রথম দিনই ভারতীয় সেনাদের দেশ থেকে তাড়ানোর প্রক্রিয়া শুরু করব বলে জানান তিনি ভারতের এনডিটিভি এক প্রতিবেদনে।

মোহাম্মদ মুইজ্জো বলেন, মালদ্বীপের জনগণ এটাই ঠিক করেছে। ‘যারা বিদেশি সেনাদের এনেছে তাঁরা তাঁদের ফেরত পাঠাতে চায় না। কিন্তু বিদেশি সেনাদের দেশের ভেতরে থাকার অনুমতি আর মিলবে না। আমরা আইন অনুযায়ী মালদ্বীপে অবস্থানরত ভারতের সামরিক বাহিনীকে ফেরত পাঠাব এবং নিশ্চিতভাবেই সেটি করব।’

নির্বাচনের আগে ইশতেহারে চীনপন্থী নেতা মোহাম্মদ মুইজ্জো প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশে আর ভারতীয় সেনা রাখবেন না। এবার সেই কথা রাখবেন বলে জানিয়েছেন মালদ্বীপের রাজধানী মালের সাবেক এ মেয়র।

গত শনিবার মালদ্বীপে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিরোধী দল প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের (পিপিএম) প্রার্থী মোহাম্মদ মুইজ্জো।

মালদ্বীপের রাজধানী মালের মেয়র ছিলেন মোহামেদ মইজ্জু। তিনি ‘ভারতকে বিদায় করো’ স্লোগান দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। কারণ ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত।

মালদ্বীপের রাজধানী মালের বর্তমান মেয়রও মুইজ্জো। চীনপন্থী নেতা হিসেবে পরিচিত হলেও তিনি বলেছেন, এখন থেকে তিনি মালদ্বীপপন্থী হবেন।

মুইজ্জু আরও বলেন, ‘আমার সর্বোচ্চ অগ্রাধিকার হবে মালদ্বীপ। আমাদের মালদ্বীপপন্থী নীতিকে যেসব দেশ সম্মান করবে এবং মেনে চলবে তাঁদের মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচনা করা হবে।’
এদিকে চীনও গতকাল সোমবার মুইজ্জোকে অভিনন্দন জানিয়ে বলে, চীন মালদ্বীপের জনগণের নির্বাচনকে সম্মান করে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে এক বিবৃতিতে জানায়, চীন দীর্ঘদিনের বন্ধুত্বকে সুসংহত করতে, পারস্পরিক সহযোগিতাকে গভীর করতে এবং অগ্রগতির জন্য মালদ্বীপের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

এর আগে গত রোববার নির্বাচনে জেতার পর মুইজ্জুকে অভিনন্দন জানানো যদিও প্রথম নেতাদের মধ্যে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘নয়াদিল্লি দীর্ঘদিনের ভারত-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102