রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ময়মনসিংহের হালুয়াঘাট জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে ১জনের মৃত্যু।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে নাতির ছুরিকাঘাতে কৃষক নানার মৃত্যু ঘটনা ঘটেছে ।
আজ ২০ জানুয়ারি সোমবার সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত কৃষক ঐ গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে ইসরাফিল (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসরাফিলের সাথে জমি জমা নিয়ে আবু রায়হান ও তার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালের দিকে নিহত ইসরাফিল ধান ক্ষেতে চাষাবাদ করতে গেলে অভিযুক্ত আবু রায়হান ছুরি নিয়ে অতর্কিতভাবে তার পেটে পরপর তিনবার আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে অভিযুক্ত হত্যাকারী আবু রায়হানকে গ্রেফতারের পর ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে। তাকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102