রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি//

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ৭৭ নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য যে ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বাৎসরিক যৌথ প্রশিক্ষণ-২০২৪/২৫ পরিচালিত হচ্ছে। উক্ত প্রশিক্ষণ চলাকালীন সময়ে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এছাড়াও, উক্ত তারিখে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০ ফিল্ডএ্যাম্বুলেন্স’র তত্ত্বাবধানে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে ঔষুধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শনকালীন অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিবছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সেনাবাহিনীটিম।
এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ এবং ভেটেনারী ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। বাৎসরিক যৌথ প্রশিক্ষণের বাকী দিনগুলোতেও ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102