রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আওয়ামী লীগের দোসর,গেন্ডারিয়ার মহিউদ্দিন গড়েছেন শতকোটি টাকার সম্পদ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

গেন্ডারিয়ার নারিন্দায় মহিউদ্দিনের শতকোটি টাকার সম্পদ-দুদকে অভিযোগ।

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত গেন্ডারিয়া থানাধিন নারিন্দা এলাকার মৃত আব্দুল কাদিরের পুত্র নারিন্দা ৩০ নং শাহ সাহেব লেনের বাসিন্দা, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে, ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের স্বাশন আমলে, ক্ষমতায় অপব্যবহার করে গেন্ডারিয়ার নারিন্দা এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, অবৈধ পথে পণ্য আমদানি, লুবিক্যান্ট ভেজাল, আবাসিক হোটেল বানিজ্য, বিদেশী ডলার সিন্ডিকেটের মাধ্যমে শত কোটি টাকা মূল্যর সম্পদের পাহাড় তৈরি করেছেন আওয়ামীলীগের দোষর মহিউদ্দিন।
তার এই অবৈধ পথে উপার্জিত সম্পদের আংশিক বিবরন সহ ০২/০১/২৫ ইংরেজি তারিখে দুনীতি দমন কমিশন (দুদক)পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন সাপ্তাহিক তদন্ত চিত্র পত্রিকার এক সাংবাদিক।

মহিউদ্দিন এর ব্যাপারে সাপ্তাহিক তদন্ত চিত্র পত্রিকা,দৈনিক রুপবানী,বিজনেস প্রতিদিন,বাংলাদেশ নিউজ সহ কয়েকটি পত্রিকার সাংবাদিকদের অনুসন্ধান চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে এসেছে।
অনুসন্ধান থেকে জানা যায়,
নারিন্দা বাসি এক সময়ে মহিউদ্দিনকে চিনতো ট্রাক ড্রাইভার হিসেবে।অতি নিম্নবৃত্ত পরিবারের মহিউদ্দিন আওয়ামী রাজনীতিতে যোগ দেওয়ার পরে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
তিনি বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় দিয়ে, আওয়ামী ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার বাজি, চাঁদাবাজি,সিন্ডিকেট বানিজ্য, ডলার সিন্ডিকেট, আদম দালালী,সরকারি শুল্ক ফাঁকি দিয়ে কাস্টমস কর্তৃপক্ষকে ম্যানেজ করে পণ্য আমদানী থেকে শুরু করে সকল প্রকারের অপকর্মের মহিউদ্দিন সরাসরি জরিত ছিলেন বলে বিশেষ একটি সুত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

তিনি এতো সব অপকর্ম করে গরেছেন শতশত কোটি টাকার অর্থ সম্পদ।
অনুসন্ধানে বেড়িয়ে আশা তার সম্পদের আংশিক বিবরনী তুলে ধরা হলো,
গেন্ডারিয়ার নারিন্দার ৩০নং শাহসাহেব লেনে সাময়িক নীড়ে ক্রয় করেছেন ৫টি ফ্লাট এই ফ্লাট গুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ২০কোটি টাকা।
নারিন্দা পুলিশ ফাঁড়ির পাশে ৬শতাংশ জমি ক্রয় করে তৈরি করেছেন বিলাশ বহুল বাড়ি,যার বর্তমান বাজার মূল্য ২৫ কোটি টাকা।
৪/৪ সায়েদাবাদে জমি ক্রয় করে তৈরি করেছেন বিলাশ বহুল আলিশান বাড়ি,যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।
২৪৯/৫ দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকাতে রয়েছে বিলাস বহুল বাড়ি সহ দোকান,যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
১,কোটি টাকা মূল্যার দামি গাড়িতে রাজকীয় হালে চলাচল করেন মহিউদ্দিন,যার গাড়ি নং ঢাকা মেট্রো-গ ৩৩-৭৪৮৫, গাড়িটি তার ছেলের বউয়ের নামে ক্রয় করেছেন বলে জানা গেছে।
তার এবং স্ত্রী সহ২ সন্তানের নামে বিভিন্ন জায়গাতে জমি সহ গা্ড়ি বাড়ি রয়েছে।
মহিউদ্দিন সুরমা ট্রেডিং এজেন্সির মাধ্যমে লুবিক্যান্ট আমদানি করে নিজস্ব গোডাউনে নিয়ে তা ভেজাল প্রকৃরিয়ার মাধ্যমে আমদানি কৃত পণ্যর ৩গুন নিজ প্রতিষ্ঠানে তৈরি করে তা দেশের বিভিন্ন জায়গাতে নামে বেনামে ভাউচার তৈরি করে সরবরাহ করে চলেছেন,এতে করে সরকার বছরে কোটি টাকার উপরে রাজস্ব হারাচ্ছে।ট্যাভলস এজেন্সি নামীও প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে প্রবাসে পাঠানোর নাম করে বিভিন্ন প্রকারের প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিতেন অর্থ।
দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারনে,আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি ভ্যাট ট্যাক্স অফিসারকে ম্যানেজ করে নাম মাত্র টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দায় সাড়া ভাবে চলাচল করেই চলেছেন মহিউদ্দিন।

তার বিভিন্ন ব্যাংকে নামে বে নামে শত কোটি টাকা রেখেছেন বলে তার নিকট একটি সূত্র থেকে নিশ্চত হওয়া গেছে।
সুরমা ট্রেভেলস এজেন্সির মাধ্যমে মানুষকে বিদেশে পাঠানো সহ অবৈধ ডলার সিন্ডিকেটের সাথে তিনি এবং তার ২ ছেলে সক্রিয় ভাবে জড়িত বলে তার নিকটস্থ সুত্র থেকে জানা গেছে।
চায়না,দুবাই,ইন্ডিয়া,সিঙ্গাপুর সহ বিভিন্য দেশ থেকে নাম মাত্র পন্য ক্রয়,বিক্রয় করে সিন্ডিকেট তৈরি করে অবৈধ পথে পণ্য আমদানী রপ্তানি সহ সকল প্রকারের অপকর্ম এখনো দেদার্সে চালিয়ে যাচ্ছেন।
মেসার্স মমতাজ ব্যাটারী এন্ড টায়ার হাউস সহ বর্তমানে বিভিন্য নিত্য নতুন প্রতিষ্ঠান খুলে অবৈধ পথে অর্জিত শত কোটি টাকার অর্থ সম্পদ বৈধ বানানোর চেষ্টা করছেন।
তার এ বিষয়ে নিয়ে অনুসন্ধানী টিম তার ব্যবহৃত ফোন নাম্বারে ফোন দিলে ফোনটি রিসিভ করেন নাই, পর্বর্তীতে তার বক্তব্য নিতে দেখা করতে গেলে তিনি সাংবাদিক দেখে দরজা আটকিয়ে দেন।
পরবর্তীতে তার এক নিকটস্থ সাংবাদিককে দিয়ে ফোন করালে ফোনে বলেন,সাংবাদিকেরা আমার বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে আমি সবার নামে মামলা দিবো,গেন্ডারিয়া থানার নতুনওসি সাহেবের সাথে আমি কথা বল্লাম তিনি নিজে আমাকে বল্লো সাংবাদিকদের নামে মামলা করতে, তার পরে বাকিটা ওসি সাহেব দেখবেন।
এবিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে প্রতিবেদক ফোন দিলে তিনি বলেন,আমি ব্যস্থ আছি পরে কথা বলবো।

এ বিষয়ে সাপ্তাহিক তদন্ত চিত্র পত্রিকার সাংবাদিক বলেন আমরা যতোটা অনুসন্ধান করে মহিউদ্দিনের ব্যাপাড়ে জানতে পেড়েছি তার বিবরণ সহ আজ দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালক বরারব লিখিত দিয়েছি, তার বিষয়ে বাকিটা খোঁজ নিয়ে ব্যাবস্থা নেওয়ার দ্বায়িত্ব দুদকের।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102