রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

খালেদার বি‌দে‌শে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আহ্বান জামায়াতের ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা নি‌তে সরকা‌রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী
মঙ্গলবার (৩ অক্টোবর) দল‌টির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানা‌নো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। পরিবার, দল ও দেশবাসীর পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু সরকার তাকে বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে। যে কোনো নাগরিকেরই সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে।

এতে বলা হয়, বিএন‌পি চেয়ারপারস‌ন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। সরকারের অবহেলার কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনো কিছু হলে সরকারকেই তার দায়-দায়িত্ব বহন করতে হবে।
Google news

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102