
নিজস্ব প্রতিনিধি :
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরীর সনাতন পাল লেনস্থ হোশিয়ারী ভবনে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ফতেহ রেজা রিপন ও নাজমুল হক।
মনোনয়নপত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন,মাজহারুল ইসলাম জোসেফ,মাসুদ রানা,আওলাদ হোসেন প্রমুখ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ ২৮থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে করা হবে,দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত। ১৮ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।