রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গণহত্যাকারী ফ্যাসিবাদী মতির সহযোগী সন্ত্রাসী স্বপন সিদ্ধিরগঞ্জে গ্রেফতার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
সিদ্ধিরগঞ্জের আতংক সন্ত্রাসের গডফাদার স্বৈরাচার সরকারের দোসর গণহত্যাকারী ফ্যাসিবাদী যুবলীগের নেতা মতির অন্যতম সহযোগী সন্ত্রাসী স্বপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছে। মামলা নং-সিআর-৩০৭/২৪।

এজাহার বিবরণে জানা যায়, ঢাকা সহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই নারায়ণগঞ্জে গোপন বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নির্দেশ দেয় সন্ত্রাসের গডফাদার এমপি শামীম ওসমান। তারই নির্দেশে জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে আন্দোলন নস্যাৎ করার জন্য ছাত্র জনতার উপর ব্যাপক হামলা চালায় সন্ত্রাসী মতির অন্যতম সহযোগী সন্ত্রাসী স্বপন সহ আরো রথি মহারথিরা। দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৯ জুলাই দুপুর আড়াইটায় বাদী মোঃ আরিফ মিয়া সহ আরো অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করলে সিদ্ধিরগঞ্জ থানার প্রো-এ্যাক্টিভ হাসপাতালের সামনে শামীম ওসমান ও মতিসহ তাদের অস্ত্রধানী বাহিনী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের প্রায় ৪/৫ শ অপরাধী নির্বিচারে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার উপর এলোপাথারি গুলি চালায় এবং বিষ্ফোরন ঘটায় ও মারঘর করে। এসময় ভিকটিম মোঃ আরিফ মিয়ার উপরও হামলা চালায় এবং এলোপাথারি গুলি ছোড়ে। আসামীদের ছোড়া গুলির বুলেটে আরিফের ডান পায়ের হাটুতে গুলিবিদ্ধ হয় এবং শরীরের বিভিন্ন স্থনে ছিটাগুলি বিদ্ধ হয়। এছাড়াও লাঠিসোটা দিয়ে এলোপাথারিভাবে মারধর সহ গুরুতর আহত করে। পরবর্তীতে ছাত্র জনতা আরিফকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ নিয়ে গেলে সেখান থেকে রেফার্ডের মাধ্যমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকেন। পরবর্তীতে একটু সুস্থ হয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৮নং আদালত, নারায়ণগঞ্জে একটি সিআর মামলা দায়ের করেন। উপরোক্ত মামলায় আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত থাকায় আব্দুল কাদেরের পুত্র মামলার ৭১নং আসামী স্বপন অবশেষে গ্রেফতার হলো। এই রিপোর্ট লেখার সময় সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনুর আলম দুপুর ২টায় মুঠোফোনে জানায় আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102