রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বড়তাকিয়া বাজারে যুবদলের বিক্ষোভ মিছিল।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই ::
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে খৈয়াছড়া ইউনিয়ন যুবদল।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার স্থানীয় বড়তয়াকিয়া বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয় থেকে খৈয়াছড়া যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্থানীয় বড়তাকিয়া বাজারের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে পুনরায় জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান তপন,
চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সদস্য রবিউল সাইফুল, খইয়াছরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু তালেব শিবলু, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রহিম,খইয়াছরা ইউনিয়ন যুবদলের সদস্য আবদুল কাইয়ুম, খইয়াছরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ৷

প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা এবং জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান৷

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102