
রাজধানীসহ সারা দেশে সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ ও ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির তথ্য এখনো জানা যায়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।
তারও আগে ১১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারত–মিয়ানমার সীমান্ত। ৯ সেপ্টেম্বর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের কাছাড় এলাকা।
Google news