
ঝিনাইদহ প্রতিনিধি:
২১ আগষ্ট গ্রে’নেড হা’মলা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নির্দোষ সব আসামি খালাস পাওয়াই এবং সদর উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের নতুন আহবায়ক কমিটি দেওয়ায়
ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর কৃষক দল আনন্দ মিছিল করেছেন। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের পায়রা চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব ইবাদত হোসেন, যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন জন, পৌর কৃষক দলের যুগ্ম-আহবায়ক শুকুর আলী মোংলাসহ শতাধিক নেতাকর্মী।