রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচার করতে হবে। -মৌলভীবাজার পুলিশ সুপার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ

সোমবার (০২ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য প্রচারই বড় প্রতিবাদ বলে মতো মন্তব্য করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা মহোদয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে প্রতিবাদ করতে হবে বলে তিনি জানান। মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভায় আজ তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে মৌলভীবাজার জেলার বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার হিন্দু ও মুসলিম নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন। তারা এই নেতিবাচক কার্যক্রমকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অবহিত করেন।

সভাপতির বক্তব্যে মাননীয় পুলিশ সুপার সবাইকে গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ”আমরা হিন্দু-মুসলিম সবাই এক বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু শব্দটি আমরা ব্যবহার করতে চাইনা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দকে নিজ নিজ প্লাটফর্ম থেকে কাজ কর‍তে হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ মৌলভীবাজার জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, জাতীয় ইমাম সমিতি, পূজা উদযাপন পরিষদ, খেলাফতে মজলিশসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102