রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তিতে মানবিক সহায়তা প্রদান।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

মোঃ সালাউদ্দিন:-
পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।

জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই সেনা জোন।

এরই ধারাবাহিকতায় (২ ডিসেম্বর ) পার্বত্য শান্তি চুক্তির (২৭ তম) বর্ষপূর্তি উপলক্ষে সিন্দুকছড়ি জোনের দায়িত্ব পুর্ন এলাকার শহীদ লেঃ মুশফিক বিদ্যালয়ের মাঠে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষে সিন্দুকছড়ি জোন কর্তৃক আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর ও মাদ্রাসার শ্রেণীকক্ষ নির্মাণে ঢেউটিন, শীতার্তদের মাঝে কম্বল, বিভিন্ন ক্লাবে খেলার সামগ্রী,মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন ও অসহায় দের মাঝে নগদ অর্থ সহ (৪৫০)জন সুবিধাভোগীদের এ মানবিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি (৫২৬)জন জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করে সিন্দুকছড়ি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির, ক্যাপ্টেন আরিফুল ইমরান, ডা: মোঃ মাজহারুল ইসলাম ও ডা: এনাতুল্লাহ মাহফুজ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এমপিপি, এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।

আরো উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএস সি জি, রিজিয়ন ও জোনের সামরিক পদস্থ কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত বক্তবে সকলে সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবা মূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রিজিয়ন কমান্ডার।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102