রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেকলা কান্দি মাদ্রাসার হাফেজ ফয়সাল।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধি:
সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো পবিত্র কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। অনেকে সারা জীবনের চেষ্টায়ও ব্যর্থ হয়।
তবে ১৪ বছর বয়সে মোঃ ফয়সাল আহমেদ তা করে দেখালেন।
খুব অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে সে। যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক ও অভিভাবকদের।
জানা গেছে, মোহাম্মদ ওমর ফারুক গত ২০২৩ সালের সেপ্টেম্বরে কোরআন মুখস্থ করা শুরু করে। পরে ৮ মাসেই তা শেষ করে বিস্ময়কর এই প্রতিভা।
ফয়সাল আহমেদ এর শিক্ষকরা জানান, সে প্রথমে দুই থেকে তিন পৃষ্ঠা সবক দেওয়া শুরু করে। এরপর কখনো পাঁচ পৃষ্ঠা, আবার কখনো ১০ পৃষ্ঠা করে সবক দিত।
তারা আরও জানান, সবাই যখন বিকেলে খেলাধুলা করত, তখন রুমে বসেই পড়ত ফয়সাল আহমেদ যেদিন হাফেজ হয়, সেদিনও যথারীতি তাকে পড়তে দেখেন তারা।
প্রখর মেধাবী এই ফয়সাল আহমেদ কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি নুরানিয়া মোহাম্মদীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৩০ পারা শেষ করে।
পরে কালাচান্দকান্দি ইসলামিয়া দাখিল মাদরাসা তালিমুল ইসলাম এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় রিভিশন ও শুনানি শেষ করে।
সে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছাবিকুল ইসলাম ও রুমি আক্তারের ছেলে।
হাফেজ ফয়সাল আহমেদ সাংবাদিকদের জানায়, পুরো কোরআন মুখস্থ করতে পেরে নিজেও খুশি। বড় হয়ে অনেক বড় আলেম হতে চায় সে।
ফয়সাল আহমেদ এর বাবা ছাবিকুল ইসলাম বলেন,আমি একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। আমি যখন মক্কায় কাবা ঘরে চুমু খাই, তখন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যদি আমার ছেলে সন্তান হয় তাকে হাফেজ বানাব। সেই ইচ্ছা আল্লাহ পূরণ করেছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর প্রতি ও ছেলের শিক্ষকদের প্রতি।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ইয়াছিন আহমাদ বলেন, আল্লাহপাক কবুল করেছেন বলেই পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে ফয়সাল আহমেদ। এত ছোট বয়সে কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটা মাদ্রাসার জন্যও গর্বের।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102