রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

শনিবার (৩০ নভেম্বর) সকাল দশটায় ” শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন অনিবার্য” স্লোগান কি ধারণ করে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দদেরকে শপথ বাক্য পাঠ করান এবং প্রমো নীতি বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও রংপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা,বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের আমির ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা জামায়াতের সেক্রেটারি ও শ্রমিক কল্যাণের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তাজাবি প্রমুখ।
এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, রংপুর অঞ্চলের সহকারি পরিচালক মুনিরুজ্জামান জুয়েল, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ।
সম্মেলনে আগামী ২০২৫-২৬ সালের জন্য মতিউর রহমানকে সভাপতি, বদরুল ইসলামকে সহসভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, আল মামুন ইসলামকে সহসাধারণ সম্পাদক ও ইব্রাহিম খলিলকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102