রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে উত্তাল নবীগঞ্জ ছাত্র-জনতা!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি:

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও উগ্রবাদী ইসকন নিষিদ্ধের প্রতিবাদে নবীগঞ্জে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বুধবার (২৭ নভেম্বর) বিকাল প্রায় ০৪: ৩০ ঘটিকার সময় নবীগঞ্জ গাজীর ট্যাকের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আআন্দোলনের সদস্য ইফতির সঞ্চালনায় , এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সাংবাদিক সাহেল আহমেদ,মুফতি ফেরদৌস আহমেদ,উমর ফারুক জামে মসজিদের ইমাম হাফিজ মুস্তাকিম বিল্লাহ,ছাত্র নেতা শাকিল আহমেদ সহ এবং কর্মসূচি শেষে দোয়া করেন মুফতি ফরহাদ হোসেন এবং ছাত্রজনতা ও নবীগঞ্জের ব্যাবসায়ীবৃন্দ, এবং নিউ প্রেসক্লাবের সদস্য সচিব (সাংবাদিক) বাদল আহমেদ, যুগ্ন আহবায়ক (সাংবাদিক) মো: সফিকুল ইসলাম নাহিদ প্রমুখসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে, ভয়াবহভাবে পিটিয়ে ও জবাই করে হত্যা, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উস্কানি দিচ্ছে। বক্তারা আরো বলেন, আমাদের আন্দোলন কোনো সনাতন ধর্মাবলম্বীরদের সাথে নয়, এই দেশ হিন্দু, মুসলিম এ খ্রিস্টানদের, এই দেশে নিষিদ্ধ সন্ত্রাসী বাহিনী ইসকনের কোনো টাই নেই। আমরা এই অন্তর্বতী সরকারের কাছে আহবান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে এই জঙ্গি সংঘটনকে নিষিদ্ধ করতে হবে,এবং আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক,অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102