রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঠাকুরগাঁওয়ে নিহত -১ আহত –১৪।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বিগত ৫০ বছর ধরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে ৩৯ বিঘা জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল।
২৭ নভেম্বর( বুধবার) দুপুর ১২ ঘটিকায় কারীগাঁও মৌজায়, ৪ নংডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর ও দামোল গ্রামের আদিবাসী সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে দাবিকৃত জমিতে ঘর নির্মাণ করছিল।অপরপক্ষ হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়ন এর কারীগাঁও মৌজায় স্থানীয় বাঙালী সম্প্রদায়ের ভূমিহীন লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করে।এতে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে আদিবাসী সম্প্রদায়ের কানদন সরেনের পিতা,রেন্টু সরেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ।উভয় পক্ষের ১৪ জন আহত হয়। আহতরা স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে হলো,১পবিরুল ইসলাম, পিতা, আ,রহিম, ২,নুর ইসলাম পিতা, বাজু মোহাম্মদ,৩,জাহেদুল ইসলাম,পিতা,সলিম উদ্দিন,৪ মো,আসিক পিতা,জাহাঙ্গীর আলম,৫,জাহাঙ্গীর আলম,পিতা,ইব্রাহিম আলী,৬,হবিবর রহমান,পিতা,লাল মোহাম্মদ,৭,মো শফি পিতা,পীর মোহাম্মদ,সকলের ঠিকানা কারীগাঁও, হরিপুর ৮,ইসমাইল,পিতা,দেলোয়ার হোসেন,গ্রাম, হরিপুর সকলের উপজেলা হরিপুর।আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে আহত হন ১ সুসিলা সরেন স্বামী ঘটনা স্থলে নিহত কানদন সরেন,২,মরিয়ম সরেন স্বামী,লক্ষিরাম হাসদা,৩ শনিরাম হাসদা পিতা,ধনি হাসদা,
জমির সংক্ষিপ্ত বিবরণ,সি এস রেকর্ডীয় মালিক ছিলেন,১) বিনোদন মুরমু ২) মসু হাসদা,খতিয়ান নং ১১৫ ও ১১৭ দাগ নং,-১১৬,১১৮,১১৪,১১৯,১২২,১২১,জমির পরিমাণ ৩৯ বিঘা,
এস এ খতিয়ানে রেকর্ডীয় মালিকের নামে উল্লেখ রয়েছে, অনিল কুমার কন্ডু ও সুনীল কুমার কন্ডু পিতা,সুশীল কুমার পাবনা চাটমোহর উপজেলা,জেলা-পাবনা,
উল্লেখিত জমির মালিকানা দাবী করেন বুধু হাসদা, ,সুলীল হাসদা, পিতা,ধনি হাসদা,গ্রাম, দামোল উপজেলা হরিপুর ঠাকুরগাঁও,
ঘটনা সুত্রে জানা যায়, এস এ খতিয়ান মালিকানা ব্যক্তি দীর্ঘদিন অনুপস্থিতি কারণে বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করলে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বুধু হাসদা বাংলাদেশ সরকারের বাহাদুরের বিরুদ্ধে আদালতে মালিকানা দাবি করে মামলা রুজু করে।দীর্ঘদিন মামলা চালিয়ে মামলার রায় পান,অপরদিকে সরকার বাহাদুর মামলা হাইকোর্ট আপিল করেন।এর মধ্যে সরকার বাহাদুরের সাথে যোগাযোগ করে স্থানীয় ভূমিহীন লোকজন ৪০ বছর ধরে জমি চাষাবাদ করে।

হরিপুর থানা ডিউটি অফিসার জানান ঘটনা সম্পর্কে ট্রিপল নাইনে খবর পেয়ে লোক পাঠানো হয়েছে লিখিতভাবে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102