রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শৈলকূপায় নিজ দোকান থেকে যুবকের মৃত দেহ উদ্ধার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপায় নিজের দোকান থেকে মানিক হোসেন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ফাজিলপুর বাজারে এ ঘটনা ঘটে। মানিক হোসেন একই উপজেলা হাজরামিনা গ্রামের কিতাব উদ্দীনের ছেলে।

মানিকের বড় ভাই মনিরুল ইসলাম জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফাজিলপুরের মানিকের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি দোকানের সাটার বন্ধ।

দোকানের সামনে গিয়ে দেখি দোকানে তালা খোলা রয়েছে। সেসময় দোকানের সাটার উঁচু করে দেখি মানিক মেঝেতে পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, মানিক নামের এক যুবকের মরদেহ তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে। তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102