রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁয়ে বসুন্ধরার কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১০ শ্রমিক হাসপাতালে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার মিলস লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন৷
তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন৷

রোববার (২৪ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে কারখানার কর্মীরা৷
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধ কর্মীদের বরাতে বলেন, “কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে মিস ম্যাচ হয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়৷ এ বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ দশজন শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন৷”
আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে৷”

দগ্ধরা হলেন- মো. আরিফ (২৭), মো. হাসান (২২), বিপ্লব (২৮), মো. নূর আলম (২৩), মো. তাহমিদ শেখ (৪০), মো. তন্ময় (২৫), চঞ্চল (২৬), আল আমিন (২৪), মো. হাসান (১৮) ও মো. শাওন (২০)৷

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নারায়ণগঞ্জ-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, “কারখানাটি থেকে আগুনের খবর জানানো হয়৷ কিন্তু ফায়ার ইউনিটের রওয়ানা হবার আগেই আবার আগুন নিভে গেছে বলে জানানো হয়৷ তখনও বিস্ফোরণ বা দগ্ধের বিষয়টি জানানো হয়নি৷ ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানা যাবে৷”

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, সকাল ১০টায় গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক তাঁদের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় দগ্ধ ১০ জনকে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102