রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কুমিল্লা তিতাসের গাজীপুরে ইয়াং স্টার ডে- নাইট শর্ট পিচ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে গাজীপুর ইয়াং স্টার ডে- নাইট শর্ট পিচ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ২৩ নভেম্বর রাতে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় তিতাসের দড়িকান্দি ক্রিকেট একাদশ হোমনার ভাষানিয়া ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া।
উদ্বোধন করেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু।
সভাপতিত্ব করেন গৌরীপুর বিলকিস মোশাররফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম,বলরামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ নূরে আলম সরকার,তিতাস উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ আজিজ ফকির,তিতাস উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের ভেন্ডার মোঃ মাহবুব আলম প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন,ভুলু সিকদার,মোহর মুন্সি, আক্তারুজ্জামান,জহিরুল ইসলাম,শাকিল আহমেদ, বলরামপুর ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের প্রধান মোঃ রমজান বেপারীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ধারা বিবরণীতে ছিলেন, বিশিষ্ট লেখক, অভিনেতা ও হস্তাক্ষরবিধ মোঃ মনির হোসেন মাষ্টার।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপি নেতা মোঃ সাত্তার সরকার।
সবশেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান পুরস্কার ফ্রিজ তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় অতিথিবৃন্দ বলেন,মাদকের করাল ছোঁবল ও মোবাইলের নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।সুন্দর আগামীর ভবিষ্যৎ ও নতুন বাংলাদেশ বির্নিমাণে এইধারা অব্যাহত রাখতে হবে।
ডে-নাইট শর্ট পিচ খেলার মূল আর্কষণ ছিলো আলোকসজ্জা ও আতশবাজির ঝলকানি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102