রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ইসলামী ব্যাংক অব জাম্বিয়া প্রতিষ্ঠা সংক্রান্ত ২য় মিটিং অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

মহাত্বন,
আসসালামুয়ালাইকুম। আপনার গণমাধ্যমে আমাদের নিচের সংবাদ টি প্রকাশ করার জন্য অনুরোধ করছি।

সংবাদ তথ্য
আজ ২৩ নভেম্বর শনিবার মসজিদ সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ব্যাংক অব জাম্বিয়া প্রতিষ্ঠা সংক্রান্ত ২য় মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় আফ্রিকার দেশ জাম্বিয়া থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত “ইসলামিক ব্যাংক অব জাম্বিয়া” প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বর্তমান জনবান্ধব অন্তর্বর্তীকালিন সরকারের সময়েই ব্যাংকটির অপারেশন ও বিনিয়োগ শুরু করার ব্যাপারে জোর তাগিদ দেয়া হয়।

প্রাথমিকভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য একটি সাব কমিটি তৈরি করা হয়। সাব কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনাব নওয়াব আলী ভূইয়া, ড. মোস্তাক আহমেদ, মাওলানা ওসমান গণি, সাজ্জাদ ভূইয়া, ক্বারী হাবিবুল্লাহ বেলালী। সংশ্লিষ্ট কমিটি আগামীতে ব্যাংক পরিচালনায় করণীয় ও তহবিল সংগ্রহ সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে কাজ করবেন।

মসজিদ সমাজ বাংলাদেশ ইসলামিক ব্যাংক অব জাম্বিয়া প্রতিষ্ঠাসহ সারা বিশ্বে ৫ টি আন্তর্জাতিক ইসলামী ব্যাংক চালু করতে চায়। শুরুতে ইসলামিক ব্যাংক অব জাম্বিয়া চালু করে আফ্রিকার দেশগুলোতে এবং বাংলাদেশের সকল উপজেলাতে একটা করে শাখা করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

উল্লেখ্য যে, জাম্বিয়ার সরকার ইসলামী ব্যাংকিং সম্পর্কে অভিজ্ঞতা নেয়ার জন্য ইসলামী ব্যাংক থেকে একজন ডাইরেক্টরকে এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে নওয়াব আলী ভূইয়াকে আমন্ত্রণ করেন এবং সবকিছু শুনে তারা একটি ইসলামী ব্যাংক করার জন্য আহবান করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102