রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ইয়েলো ল্যাম্পের নানা আয়োজনে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাবনায়।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (পাবনা)

সচেতন জনতা নিরাপদ রাস্তা’ এই শ্লোগানে কাজ করা সেচ্ছাসেবী সংগঠন ইয়েলো ল্যাম্প’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে পাবনায়।

এ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্ল্যাকার্ড ও হলুদ ছাতা নিয়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রা শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা শেষে দেশের ক্রান্তিকালে স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে ছিল পুরস্কার বিতরণ।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেনারেল হাসপাতালের ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আবু তালেব, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মালেক, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিম, পাবনা পুলিশ ট্রাফিক ইউনিটের ট্রাফিক ইনচার্জ আব্দুল বারী।

ইয়েলো ল্যাম্পের সভাপতি মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন।

ইয়েলো ল্যাম্পের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন বলেন, ‘সংগঠনটির মুল উদ্দেশ্য সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যাক্তিকে চিকিৎসা সেবা নিশ্চিত করা ও জনসচেতনতা তৈরীর মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করা।’

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102