রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কুমিল্লা হোমনায় সরকারি খাল অবৈধ দখল উচ্ছেদের অভিযোগ ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় অবৈধ ভাবে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে হারুন অর রশিদ প্রকাশ হারুন চান নামে এক ভূমি দস্যুর বিরুদ্ধে।সে হোমনা উপজেলার মিরাশ গ্রামের মোঃ আবদুল মতিনের ছেলে।অভিযোগ কারী শহিদুল্লাহ জানান,মাথাভাঙ্গা ইউনিয়নের ছোবলাকান্দি মৌজাস্থিত ১০১৩ নং দাগটি সরকারি হালট হিসেবে দীর্ঘদিন যাবৎ জনসাধারণের জন্য উম্মুক্ত রয়েছে।কিন্তু পরিতাপের বিষয় হলো যে ভুমিদস্যু হারুন অর রশিদ প্রকাশ হারুন চান অবৈধভাবে উল্লেখিত ১০১৩ নং দাগের সরকারি হালটটি ভরাট করে দখলে নিয়ে যায়।সেখানে ছাপরা ঘরনির্মাণ করে সেই ঘরে মাদকের আস্তানা গড়ে তুলেছেন হারুন চান।সন্ধ্যা হলেই সেই আস্তানায় বহিরাগত লোকজনের আনাগোনা দেখা যায়।এহেন কর্মকান্ডের বাঁধা দেওয়ার আমাকে প্রাণে
মেরে ফেলার হুমকি দামকি প্রদান করে হারুন অর রশিদ প্রকাশ হারুন চান।সে জোর পূর্বক খাল দখল করে ছাপরা ঘর নির্মাণ করার
কারণে এলাকার কৃষকরা জমিতে যাতায়াত ও চাষাবাদ করতে বিরাট অসুবিধায় পড়েছে।অবৈধভাবে সরকারি খাল দখলকারী ভূমিদস্যু হারুন অর রশিদ প্রকাশ হারুন চানের হাত থেকে খালটি দখল মুক্ত করার জন্য গত ১২/১১/২০২৪ ইং তারিখে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।তার হাত থেকে খালটি দখল মুক্ত হলে পূর্বের ন্যায় উম্মুক্ত ভাবে জনগণের ব্যবহারের উপযোগী হবে।ওই খাল দখলকারী হারুন অর রশিদ প্রকাশ হারুন চান শুধু ভূমি দস্যুই নয় সে একজন নারী লোভী লম্পট ও এলাকায় মাদক কারবারি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102