
জেলা প্রতিনিধি (পাবনা):
পাবনা র্যাবের অভিযানে হেরোইন ও মাদক সহ ব্যবসায়িক গ্রেফতার। র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং এর গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ২২ নভেম্বর ২০২৪ তারিখ ১১.৩০ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন নূরপুর এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪৯ গ্রাম হেরোইন, যাহার মূল্য আনুমানিক ১৪,৯০,০০০/- (চৌদ্দ লক্ষ নব্বই হাজার) টাকা সহ মোঃ মোস্তাফিজুর রহমান মুসা (৫৫), পিতা-মৃত ওহেদ শেখ, সাং-হড়গ্রাম পশ্চিম পাড়া, থানা-কাশিয়াডাঙ্গা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-২ পাবনা বন্ধপরিকর।