রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কুমিল্লা তিতাসে লুটের ইট পাচারকালে ট্রাকসহ আটক হয়ে জনতার রোষানলে সাবেক ইউপি সদস্য।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে ইট লুট করে পাচারকালে ট্রাকসহ আটক হয়ে জনতার রোষানলে পড়েছেন উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৬ ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম।গতকাল রবিবার সকাল ১০টায় ভিটিকান্দি ইউনিয়নের জগতপুরস্থ ন্যাশনাল ইটভাটার ইট একটি ডিস্ট্রিকট্রাকে ভর্তি করে পাচারকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে আটক করে স্থানীয় লোকজন।ট্রাক আটকের খবর শুনে একটি ভুয়া রিসিট নিয়ে ন্যাশনাল ইটভাটা থেকে ক্রয় করেছেন বলে দাবি করলে সাইফুল মেম্বারকে হেনস্তা করে বাজারের একটি চাল দোকানে আটকে রাখেন বিক্ষুব্ধ জনতা।এছাড়া নানা কৌশলে উপজেলা বিভিন্ন রাস্তায় পাচারকালে জব্দ করা হয় ৫/৬ টি ইট বোঝাই হাইড্রলিক ট্রাক্টর।এচক্রটি এভাবেই গত ১০দিন যাবৎ প্রায় ১কোটি ১০ লক্ষাধিক টাকার ইট লুট করে নিয়ে গেছে বলে জানান এলাকাবাসী।
ইটভাটার একাংশের মালিক জামাল হোসেন অভিযোগ করে বলেন, ব্রিকফিল্ডটি চালুকালে পার্টনার আবুল হোসেন মোল্লার সাথে আমি ও নজরুল ইসলাম পার্টনারে আছি।ওই ইটভাটায় চার কোটি টাকার ইট আছে আমাদের হিসাব অনুযায়ে।কিন্তু গত ৫ আগস্ট আ.লীগ সরকার পতনের পর আবুল হোসেন মোল্লা পালিয়ে গেলে ইটভাটা পার্টনারদের মধ্যে শুরু হয় পাওনা টাকার নিয়ে নানা দেন দরবার।শুরুতে আমি ২০ লাখ টাকা দিয়ে পার্টনার হয়েছি। যার লভ্যাংশসহ আমি এখনো পাওনা রয়েছি ৭৫ লাখ টাকা।কিন্তু টাকার হিসাব নিকাশ শেষ না হতেই গত ১০ দিন যাবৎ স্থানীয় ওয়ার্ড আ.লীগ নেতা শামসুল হক মোল্লা বহিরাগত লোকজন নিয়ে এসে ইট গুলো লুট করে নিয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম অন্যান্য পার্টনারদের সঙ্গে কথা বলে তারপর তারপর ইট বেচাকেনা হবে। কিন্তু তারা কথা না মেনে আজকেও সাইফুল মেম্বার ও তার লোকজন এসে ট্রাকে করে ইটগুলো পাচারকালে জনতার হতে ধরা পড়ল। কিন্তু অন্য পার্টনারদের হিসাব নিকাশ না করেই আড়ালে বসে থাকা এক অসাধু চক্রের ইশারায় দশদিন যাবৎদিনরাত ইটভাটা থেকে গাড়ির গাড়ি ইট লুট করে নিয়ে যাচ্ছে সাইফুল মেম্বার ও শামসুল হক মোল্লা গ্রুপ।সেই চিন্তায় পার্টনার নজরুল ইসলামসহ অন্য আরেক পার্টনারের অবস্থা আশংকা জনক বলে জানান বিক্ষুদ্ধ জনতা। পার্টনারদের পাওনা টাকা আদায় করে দিতেই লুট করা ইটের গাড়ি
যেখানে পাচ্ছেন সেখানেই আটকে দিচ্ছেন বিক্ষুদ্ধ জনতা। এবিষয়ে সাইফুল ইসলাম মেম্বার বলেন,আমি শামসুল হক মোল্লার কাছ থেকে ইট ক্রয় করে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলাম।পথিমধ্যে এ এলাকার লোকজন ইটভর্তি ট্রাক আটকে দিয়েছে। কিন্তু কেন তা জানিন।তিতাস থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, আমি ঘটনাস্থলে প্রতিদিন পুলিশ পাঠাচ্ছি। কিন্তু চলে আসার পর তারা পুনরায় সে কজটি করছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102