রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঝিনাইদহে কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় টায়ারের দোকানে কম্প্রেসার বিস্ফোরণে সাব্বির হোসন (১৭) নামের এক শ্রমিক নিহত হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে হামদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দু্ল্লাহ আল মামুন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিপনের টায়ারের দোকানে কাজ করছিল সাব্বির। হঠাৎ করে বিকট শব্দে কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের এলাকা প্রকম্পিত হয়। পরে স্থানীয়রা ওই দোকানে গিয়ে আহতাবস্থায় সাব্বিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সদর থানার ওসি বলেন, আমরা ঘটনা তদন্ত করছি। ছেলেটি মারা গেছে। তবে এখনও কোন মামলা হয়নি। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102