রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

কালীগন্জ ঝিনাইদহ,

ঝিনাইদহ কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে কালিগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন সংস্থাটির নিজস্ব কার্যালয়ে নবগঠিত কমিটির ঘোষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির যুগ্ম আহবায়ক এস এম আখতারুজ্জামান, নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, দৈনিক বিকাল বার্তার সাংবাদিক জসিম হোসেন, দৈনিক গড়ব বাংলাদেশ এবং চিত্রা টিভির সাংবাদিক তাসনিম মুহসিন, দৈনিক বাংলার দূত এর রাকিবুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে প্রধান অতিথি ঝিনাইদহ জেলার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার দেশব্যাপী কার্যক্রমের উপর আলোচনা করেন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102