রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সংবাদ বিজ্ঞপ্তি।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

মশক নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ডিএসসিসির এলাকাধীন ৫৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে চিরুনি অভিযান পরিচালনা।
মশক নিয়ন্ত্রণে দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকাধীন ৫৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ কার্যক্রম তথা চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএসসিসির সকল ওয়ার্ডে দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সংস্থার স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ডেঙ্গু মশা নিয়ন্ত্রন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও জনসচেতনতা উদ্বুদ্ধ করতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৭২ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ মশকনিধন কার্যক্রমে ৮৭৩ জন মশককর্মী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৫৩০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেয়।

এছাড়া ১৩/১১/২৪ তারিখে ২৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ দুই দিনে মোট ৫৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। যেখানে দুই দিনে মোট ২৭০৯ জন মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মী কাজ করে। প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত তালিকা অনুযায়ী ডেঙ্গু রোগীর আবাসস্থল ও চারপাশে বিশেষ লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত তথ্য অনুযায়ী সারা বাংলাদেশে মোট সনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ১২২১ জন। তন্মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকাধীন রোগীর সংখ্যা ১৭১ জন দেখানো হয়। কিন্তু তালিকা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাচাই শেষে ডিএসসিসির এলাকাধীন ৪০ জন রোগী পাওয়া যায়। অন্যান্য রোগীরা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় আত্মীয়-স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।

ধন্যবাদসহ
জোবায়ের হোসেন
তথ্য কর্মকর্তা, ডিএসসিসি

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102