রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শান্তি সম্প্রীতি উন্নয়নে সিন্দুকছড়ি সেনা জোনের নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোনে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।

জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই সেনা জোন।

এরই ধারাবাহিকতায় বুধবার(১৩ নভেম্বর) সিন্দুকছড়ি জোনের দায়িত্ব পুর্ন এলাকার বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষে সিন্দুকছড়ি জোন কর্তৃক ১২০ জনের মাঝে নগদ অর্থ, ঢেউটিন, সেলাই মেশিন, বৈদুতিক সোলার প্যানেল, ধর্মীয় প্রতিষ্ঠানে মাইক, বৈদুতিক পাখা, স্কুল ব্যাগ, খেলার সামগ্রী, কম্বল,সোয়েটার,কৃষি যন্ত্র, শিক্ষার্থীদের মাঝে বই, ইত্যাদি বিতরন করা হয়।

পাশাপাশি ৩৬২জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করে সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির ও গুইমারা সিএমএইচ ক্যাপ্টেন সুমাইয়া রহমান

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এমপিপি, এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।

আরো উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএস সি জি, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুলহক চৌধুরীচৌধুরীসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত বক্তবে ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন অসহায়দের মাঝে সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থী ও খেলোয়াড়দেরকে খেলাধুলার পাশাপাশি আরো ভালভাবে পড়াশোনা করার জন্য উৎসাহ প্রদান করেন।

তিনি সকলকে সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবা মূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102