রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অর্থ পাচার-হত্যাসহ ১০ মামলায় আ.লীগ এর কোআপ কমিটির নেতা গ্রেপ্তার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

বিষেশ প্রতিনিধি :

লালমনিরহাট শহরের বহুল আলোচিত আওয়ামী লীগ এর কো আপ কমিটির নেতা সাখাওয়াত হোসেন সুমন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কো আপ কমিটির
যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের পুত্র । তার বিরুদ্ধে মানুষ হত্যা,মানুষের জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান, টেন্ডারবাজিসহ অসংখ্য অভিযোগে অভিযুক্ত সে বর্তমান প্রায় ১০টি মামলায় তাকে গেরেফতার দেখা নো হচ্ছে আজ বিকাল পাঁচ টায় তাকে রাষ্ট্রের হাজতি হিসাবে পেরণ করে ছে ।
সাংবাদিকের বলেন,

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের,তিনি বলেন, সদর থানায় তার নামে আপাদত অর্থপাচারসহ তিনটি,মামলা পরেছে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ ছয়টি ও রংপুরের একটি হত্যা মামলায় পলাতক ছিলেন সাখাওয়াত হোসেন সুমন খান। সোমবার রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসএন পরিবহনের একটি স্লিপার নৈশ্যকোচে ঢাকা যাচ্ছেন সুমন খান।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় বাসটি আটক করে। পরে বাসটিতে অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেন সুমন খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় লালমনিরহাট সদর থানা পুলিশ বাহিনী।

এর আগে গত ৩১ অক্টোবর রাতে সিআইডির সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই সরকার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সুমন খান, তার স্ত্রী নাহিদা আক্তার রুমা ও কর্মচারী তৌকির আহমেদ মাসুমের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা দায়ের করেন।

এ মামলায় সিআইডি দাবি করে, সুমন খানের ব্যাংকে ২৩৭,৪৯,৪৮,৭৬০/- (দুইশত সাঁইত্রিশ কোটি উনপঞ্চাশ লাখ আটচল্লিশ হাজার সাতশত ষাট) টাকা, তার স্ত্রী মোছা. নাহিদা আক্তার রুমার (৪৩) ব্যাংক অ্যাকাউন্টে ৪,৩৯,৩৫,৩১০/-(চার কোটি উনচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশ দশ) টাকার সন্ধান মেলে মাত্র মোঃ সুমন খানের কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা হারুনের ছেলে তৌকির আহমেদ মাসুমের (৩৮) ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬,৯৫,৬২,১২৭/- (একশ ছিয়াশি কোটি পঁচানব্বই লাখ একষট্টি হাজার একশ সাতাশ) টাকা পাওয়া গেছে। মাত্র, তা বৈধ আয়ের উৎস না থাকলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা, স্থানান্তর ও রুপান্তর করা হয়ে চলছে দীর্ঘ দীন ধরে, সিআইডির এ মামলায় প্রধান আসামি করা হয়েছে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ এর কো আপ কমিটির অনুমোদিত নেতা সাখাওয়াত হোসেন সুমন খানকে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) একেএম ফজলুল হক তাৎক্ষণিক সাংবাদিকদের বলেন, আমাদের থানার মামলাগুলোর জন্য আদালতে তাকে রিমান্ডের আবেদন করা হবে অবশ্যই এবং পরবর্তী সকল তর্থ সাংবাদিক দের জানানো হবে, দেশের অন্যসব থানায় গ্রেপ্তারের বার্তা পাঠানো হবে। তারাও রিমান্ড চাইতে পারবেন। এবং গতো ১৬ বছরের জতো তর্থ আছে সব সাংবাদিক দের জানানো হবে ইনশাআল্লাহ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102