রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সুন্দরবনের ডাকাত সরদার আসাবুর সহযোগীসহ আটক, ২টি অস্ত্র ও গুলি উদ্ধার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

মোংলা বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন থেকে ২ টি এক নলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ ডাকাতদল মোঃআসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা(৪২) ও তার সহযোগী মোঃ আলমগীর মীর (২৮) কে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আসাবুর সানা ও মোঃ আলমগীর মীর খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা।বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা, লেঃ কমান্ডার মোঃ শামসুল আরেফীন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী মোঃ আলমগীর মীরকে ২ টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ সহ আটক করা হয়।আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ১টি অবৈধ অস্ত্র মামলা ও ২ টি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102