রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ইভটিজিং সহ্য করতে না পেরে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

বুরো  চীফ নোয়াখালী :

লক্ষীপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত মো.ওমর ওরফে রাহিম (২০) লক্ষীপুরের কমলনগর থানার চরলরেন্স ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরলরেন্স গ্রামের হায়দারগঞ্জিয়গো বাড়ির মো.জাকের হেসেনের ছেলে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জমিদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, মামলার ভিকটিম স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। বাবা প্রবাসে থাকায় মায়ের সাথে বাড়িতে থেকে সে পড়া লেখা করত । ভিকটিম মাদরাসায় যাওয়া-আসার পথে প্রতিনিয়ত ওমর ওরফে রাহিম তাকে উত্ত্যাক্ত ও প্রেম নিবেদন করত। এছাড়াও ভিকটিমের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে বলে এলাকায় অপপ্রচার চালায়। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য আসামিকে সতর্ক করলে পরবর্তীতে সে আরও ক্ষিপ্ত হয়ে বেপরোয়া আচরণ শুরু করে। একপর্যায়ে ভিকটিমকে হুমকি প্রদান করা শুরু করে। ভিকটিম আসামির এ ধরনের কার্যকলাপ সহ্য করতে না পেরে অপমানিত হয়ে রাগে-ক্ষোভে তার নিজ হাতে একটি চিরকুট লিখে গত ২৩ আগস্ট দুপুরে। এরপর নিজ বসত ঘরে পরিহিত ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার ভিকটিমের মা বাদী হয়ে লক্ষ্মীপুরের কমলনগর থানায় মামলা দায়ের করেন।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে আসামিকে আদালতে হাজির করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102