রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শিবগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

সোহেল,শিবগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার আমতলি বন্দর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মুগ্ধ স্কয়ারে এসে এক বিশাল সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব,মাহবুব আলম মানিক,বুলবুল ইসলাম,আব্দুল করিম,আব্দুর রাজ্জাক,হারুনুর রশিদ মাস্টার,ফারুক হোসেন, আনারুল ইসলাম মুকুল,আব্দুল হান্নান,আবু তাহের, রফিকুল ইসলাম, মহসীন আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা খালিদ হাসান আরমান, জোবায়ের হোসেন,মাহদী হাসান তমাল,খোরশেদ আলম কাজল,স্বেচ্ছাসেবক দল নেতা এবিএম মাসুদ রানা মাসুম,রায়হানুল হক রনি,জনি, ছাত্রদল নেতা বিপুল রহমান,মীর মুনসহ ইউনিয়ন ও পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য উপলব্ধি করে দেশে দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে।”

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102