রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ৪ সদস্যর পদত্যাগ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চার সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। বিগত সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সকল নিয়োগ বাতিলের সরকারি নির্দেশনা অনুসারে তারা পদত্যাগ করছেন। ৭ নভেম্বর পদত্যাগ পত্র জমা দেয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এই চার সদস্য হলেন, বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন (প্রশাসন), মো. দলিল উদ্দিন (আইন), মো. নজরুল ইসলাম (নন-লাইফ) এবং কামরুল হাসান (লাইফ)। আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাদের পদত্যাগ পত্র দাখিল করবেন।
২০২৪ সালের ৩১ জানুয়ারি অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান । যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে প্রথমবারের মতো আইডিআরএ’র সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় ২০২০ সালের ১০ জুন। পরবর্তীতে ২০২৩ সালের ৩০ মে দ্বিতীয় দফায় তাকে আরো ৩ বছরের জন্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়। অপরদিকে আইডিআরএ’র সদস্য (লাইফ) পদে কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয় ২০২২ সালের ২৩ জুন। কামরুল হাসান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৭ জুন এবং মো. নজরুল ইসলাম কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৯ জুন।
জানা গেছে, আইডিআরএ’র চেয়ারম্যান ড. আসলাম আলম গতকাল সকালে অফিসে এসে তার ব্যক্তিগত সচিব হামিদ মিয়াকে সঙ্গে নিয়ে মন্ত্রনালয়ে যান। মন্ত্রনালয় থেকে আইডিআরএ’র চেয়ারম্যান অফিসে ফিরে আসার পর এ বিষয়টি নিশ্চিত হন সকলে। সদস্যরা আজ অফিস করেছেন। কয়েকদিনের মধ্যেই শূন্য পদে নতুন সদস্য নিয়োগ দেয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102