রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পাবনার সদর -সাব রেজিস্টার অফিসে দলিলের নকল নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধিঃ
চাকুরির জাতীয়করণের এক দফা দাবিতে পাবনার সদর সাব-রেজিস্টার অফিসের নকলবিশরা আজ প্রায় ২০ দিন কর্মবরতি থাকার কারণে পাবনার সাধারণ মানুষ দলিলের নকল নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়ে ফিরে যাচ্ছেন। বাংলাদেশ এক্সট্রা – মোহরার ( নকলনবিশ) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে গত ১৪ই অক্টোবর থেকে পাবনার সদর সাব রেজিস্টারের কার্যালয়ের ৭৬ জন নকল নবিশ কর্মবিরতিতে রয়েছেন। যার কারনে পাবনার দূর-দূরান্ত থেকে দলিলের নকল নিতে আসা সাধারণ মানুষ একদিকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন, অপরদিকে তেমনি সাধারণ মানুষ পাবনার সাব রেজিস্টার হয়রানি হয়ে ফিরে যেতে হচ্ছে।শুধু তাই নয় জমির দলিলের নকল না পাওয়ার কারণে সাধারণ মানুষ জমির খারিজ করতে পারছেন না। এই বিষয়ে আজ বুধবার পাবনা সদর সাব রেজিস্টার মোহাম্মদ ইউসুফ আলীর সাথে ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।পরে পাবনা সদর -সাব রেজিস্টার অফিসের পেশকার মোহাম্মদ দিলবর এর সাথে ফোনে কথা হলে তিনি বলেন এটা ডিস্টিক রেজিস্টার এবং সাব রেজিস্টার এই বিষয় গুলো জানেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102