রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

উজ্জ্বল মিত্রের দেওয়া চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) অনুযায়ী ইনজেকশন দেওয়ার পর শিশুটির মৃত্যু হয়েছে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি:

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে,নারায়ণগঞ্জ শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগ, উজ্জ্বল মিত্র শিশুটির শারীরিক অবস্থা সঠিকভাবে নিরীক্ষণ না করেই উচ্চমাত্রার কোনো ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছেন। যার প্রতিক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।পরে সন্ধ্যায় শিশুটির পরিবারের লোকজন উজ্জ্বল মিত্রের চেম্বারে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশও যায় ঘটনাস্থলে।

আয়মান নামে ৪৪ দিন বয়সী শিশুটির মা সুপ্রীম কোর্টের আইনজীবী আরবি আমান রিয়া। তিনি জানান, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় একমাত্র শিশু সন্তানকে নিয়ে সকাল দশটার দিকে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে উজ্জ্বল মিত্রের কাছে যান তারা। চিকিৎসক উজ্জ্বল মিত্র শিশুটি নিউমোনিয়া আক্রান্ত জানিয়ে একটি চিকিৎসা ব্যবস্থাপত্র দেন। তাতে ওষুধের পাশাপাশি একটি ইনজেকশন দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

‘ইনজেকশনটি ডায়াগনস্টিক সেন্টারের পার্শ্ববর্তী ফার্মেসি থেকে কেনারও কথা বলেন ডা. উজ্জ্বল। ইনজেকশন কিনে পাশের আরেকটি ক্লিনিকে সেটি দেওয়ার পর বাচ্চাকে বাসায় নিয়ে যাই। কিছুক্ষন পরই আমার বাচ্চার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে সাইনবোর্ড এলাকার ‘বাংলাদেশ নবজাতক হাসপাতালে’ নিয়ে গেলে সেখানের চিকিৎসক জানায়, আমার বাচ্চা মারা গেছে।

নারায়ণগঞ্জ শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগ, উজ্জ্বল মিত্র শিশুটির শারীরিক অবস্থা সঠিকভাবে নিরীক্ষণ না করেই উচ্চমাত্রার কোনো ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছেন। যার প্রতিক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

যদিও, ডা. উজ্জ্বল মিত্র বলছেন, তিনি সঠিকভাবে পর্যবেক্ষণের পরই চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়েছেন।

তিনি বলেন, ‘সকালে ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে বাচ্চাকে নিয়ে আসলে তার নিউমোনিয়ার লক্ষণ পাই। সে অনুযায়ী প্রেসক্রাইব করেছি। তারা দুপুর বারোটার দিকে কোনো এক ক্লিনিকে ইনজেকশনটি পুশ করিয়েছেন। পরবর্তীতে এই ঘটনা ঘটেছে। এখন ইনজেকশনতো আমি পুশ করিনি, কেবল লিখে দিয়েছি। ইনজেকশন পুশ করার সময় কী হয়েছে কিংবা তার পরে কী হয়েছে সে বিষয়ে তো আমি একেবারেই অজ্ঞাত। ডাক্তার হিসেবে কেবল আমি চিকিৎসা পরামর্শ দিয়েছি। এইখানে দায় থাকলে যে ক্লিনিকে ইনজেকশন দেওয়া হয়েছে, দায় তাদের।’

খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, ‘মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে এক শিশুর চিকিৎসা নিয়ে বিশৃঙ্খলা হয়েছে খবর পেয়ে আ

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102