রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও যমুনা ব্যাংক পিএলসি ব্যাংকাস্যুরেন্স চুক্তি করেছে ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

খবর বিজ্ঞপ্তিঃ

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও যমুনা ব্যাংক পিএলসি ব্যাংকাস্যুরেন্স চুক্তি করেছে । কোম্পানিটির প্রধান কার্যালয়ে সোমবার (২১ অক্টোবর) এ চুক্তি স্বাক্ষর হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনবীমা প্রধান মো. আবুল কাসেম, কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান, এসইভিপি ও হেড অব এইচআরডি মো. এনামুল হক, ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান ইভিপি এস এম বাকী বিল্লাহ।

যমুনা ব্যাংকের ডিএমডি ও আইটি প্রধান আতিকুর রহমান, এসইভিপি ও ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এবং এসএভিপি, হেড অব ব্যাংকাস্যুরেন্স মো. বাসির উদ্দিন। এ সময় কাজিম উদ্দিন বলেন, ব্যাংকাস্যুরেন্স মূলত পারস্পরিক অংশীদারিত্ব চুক্তি। ব্যাংকাস্যুরেন্স পলিসি বিপণনের ফলে ব্যাংক ও বীমা কোম্পানি উভয়েই লাভবান হবে।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, বীমা একটি সেবামূলক পেশা। বিশ্বব্যাপী বীমাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হলেও বাংলাদেশে বীমা প্রতি সর্বসাধারণের আস্থা ও বিশ্বাস তেমন বাড়েনি। ব্যাংকাস্যুরেন্স প্রবর্তন হওয়ায় ব্যাংক করপোরেট এজেন্ট হিসেবে বীমা কোম্পানির পণ্যগুলো তাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বিক্রয় করবে। ফলে বীমা সম্পর্কে মানুষ সচেতনতা ও আগ্রহী হবে এবং বীমার প্রতি মানুষের আস্থা বাড়বে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102