শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সাঁথিয়ায় পানিতে ডুবে শিশু দুই ভাই-বোনের মৃত্যু।

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ

পাবনা সাঁথিয়ায় পানিতে ডুবে মোছা. আয়শা খাতুন (৪) মো. ইনামুল হক (৫) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার ( ২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের মো. হাফিজুল ইসলাম এর মেয়ে ও মো. ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের মো. আজাদুল এর ছেলে। মৃত দুই শিশু সম্পের্কে তার মামাতো ফুপাত ভাই বোন।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হাফিজুল (৩০) এর মা মারা গেছেন ঐদিন মৃত্যু ইনামুল হক তার মা-বাবার সাথে তার নানিকে দেখতে এসে আর বাড়ি যায়নি। শনিবার হাফিজুল এর মায়ের জিয়ারত খাওয়ানোর দিন ছিল। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। এদিকে হাফিজুল এর মেয়ে আয়শা ও তার ভাগ্নে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগে¦শরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে দুজনই ডুবে যায়। পরে পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের দুজনকে বলসহ দেখতে পায়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প.প কর্মকর্তা ডাক্তার মোছা. ফাতেমা তুয জান্নাত বলেন, তাদের মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি শুনেছি পুন্ডুরিয়া দুইটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এমন দুঃখজনক ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102