শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মধুপুরে কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে মধুপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির আয়োজনে শনিবার( ২৮ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর অডিটোরিয়ামে উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লে.কর্ণেল মো. আসাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইসলামিক কমিউনিটি এসোসিয়েশনের সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রমজান আলী, আর,এ, কে, সিরামিক প্রোডাকশন বি,সি,এল,ইনচার্জ মো.খোরশেদ আলম খান, আল হিদায়া হজ্জ কাফেলা চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম মারুফী প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৃজন একাডেমী স্কুলের প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম, ও আন নুর হোসেন সায়েন্টিফিক মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল জলিল এবং আফাজ উদ্দিন সুমন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102