রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মধুপুরে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

শনিবার(২৮ সেপ্টেম্বর)দুপুরে উপজেলা প্রশাসন ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

টাঙ্গাইলের মধুপুরে স্বাস্থ্য খাতে নৈরাজ্য ও অনিয়মের দায়ে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, স্বাস্থ্যসেবা খাতের অনিয়ম ও নৈরাজ্য বন্ধে মধুপুর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ডিসপ্লে করার কারণে বসু মেডিকেল হল ও মায়ের দোয়া ফার্মেসিকে ১২ হাজার, আইন ও নীতিমালা অনুযায়ী ডাক্তার ও নার্স নিয়োগ না দেওয়া, সি ক্যাটাগরির ল্যাবের লাইসেন্স দিয়ে বি ক্যাটাগরির ল্যাবের টেস্ট সম্পাদন করা, ডিপ্লোমা প্রশিক্ষণরত টেকনিশিয়ান দ্বারা রোগী পরীক্ষা ইত্যাদি অপরাধে মধুপুর থানা মোড়ের সিটি হসপিটালকে ১৫হাজার, কাজী হসপিটালকে ১০ হাজার এবং লাইফ কেয়ার চক্ষু হাসপাতালকে ৫ হাজার মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অনুমোদন ছাড়া ফার্মেসি ও ইন্সটিটিউট পরিচালনার দায়ে মধুপুর পৌরসভার কাঁঠালতলী মোড়ে মনির মেডিকেল ইন্সটিটিউটকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং এর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান। সহযোগিতায় ছিলেন মধুপুর থানার এসআই আব্দুল করিমের নেতৃত্বাধীন একটি দল।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অনিয়ম নৈরাজ্য বন্ধের জন্য এ অভিযান করা হয়েছে। মানুষ যাতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে স্বাস্থ্য সেবা পায় সে জন্য এ অভিযান করা হয়। তিনি জানান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, মধুপুরে স্বাস্থ্য খাতে অনিয়ম নৈরাজ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অনিয়ম ও নৈরাজ্যের দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102