রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ডাঃ জীবন আগষ্ট বিপ্লবের বানিয়াচংয়ের হতাহতের মাঝে ১৮ লাখ টাকা উপহার দিলেন।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ৫ আগস্ট পুলিশ আওয়ামীলীগের গুলি ওহামলায় ৯ জন ও ৭২ জন আহত হন। আহতদের ঢাকা সিলেটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার পর শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিবার ও ৪৮ জন গুরুতর আহতদের নগদ ১৮ লাখ টাকা উপহার দিয়েছেন বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। ডা. জীবন নিজেও সড়ক দূর্ঘটনায় কিছুদিন আগে আহত হন।

এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সেক্রেটারী নকিব ফজলে রকিব মাখন, সাবেক সেক্রেটারী ও জেলা বিএনপির বর্তমান সদস্য ফরহাদ হোসেন বকুল, বিএনপি নেতা লুৎফুর রহমান, জাহির হোসেন, ছামির আলী, সোহেল আহমেদ, ছাদিক আহমেদ,রানা শাহ রানা, বানিয়াচং মডেল প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক আবুল বাশার সুয়েম প্রমুখ।

ডা সাখাওয়াত হাসান জীবন বলেন, সারাদেশের ন্যায় জুলাই বিপ্লবে বানিয়াচংয়ের ছাত্র জনতা রাজপথে যুদ্ধ করেছেন, ৫ আগস্ট ৯ জন শহীদ ও ৭০ থেকে ৮০ জন আহত হন। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করি। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির যারাই হতাহতের সাথে জড়িত তাদের কঠোর শাস্তি দাবী করছি, তবে কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হবে এটা আমরা চাই না। ডা. জীবন বলেন আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে উপহার নিয়ে অপনাদের পাশে দাড়িয়েছি, ভবিষ্যতে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102